Click for time

সোমবার, ২৫ জানুয়ারি, ২০১৬

Bangladesh Journalist Institiute


আপত্তিকর বিষয় মুছে দেবে গুগল



জসিম উদ্দিন রাজা :
ইন্টারনেটে সার্চ করার সময় আপত্তিকর বিষয় এলে তা মুছে দেয়ার ব্যবস্থা করবে গুগল। এছাড়া অপহরণ, সন্ত্রাস,
হামলাসহ নিরাপত্তা হুমকি সংশ্লিষ্ট কনটেন্ট ও তথ্যের ক্ষেত্রেও জরুরি ব্যবস্থা নিতে রাজি হয়েছে তারা।

তিনি জানান, গুগল ডটকম ডটবিডি সার্চিংয়ে আপত্তিকর বিষয় থাকলে তা শনাক্ত করে অপসারণ করবে গুগল। নিরাপত্তার হুমকি সংশ্লিষ্ট কনটেন্ট (অপহরণ, জিম্মি, সন্ত্রাসী আক্রমণ ইত্যাদি) ও তথ্যের ক্ষেত্রেও তারা জরুরি ব্যবস্থা নেবে।

১২ দিনের মালয়েশিয়া ও সিঙ্গাপুর সফর শেষে শনিবার রাতে ঢাকায় ফিরে রোববার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

তিনি আরো জানান, ইউটিউবে যৌন ও সহিংসতা সম্পর্কিত কনটেন্ট এবং শিশু যৌন হয়রানি সংক্রান্ত কনটেন্ট সম্পর্কে বাংলাদেশ সরকার আপত্তি জানালে গুগল সেগুলোর ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে।

সিঙ্গাপুরের সাইবার সিকিউরিটি এজেন্সি (সিএসএ) কর্তৃপক্ষকে বাংলাদেশের সঙ্গে কাজ করার আহ্বান জানালে তারা ইতিবাচক সাড়া দিয়েছে বলে জানান তিনি।

সফর সম্পর্কে তারানা হালিম জানান, সিঙ্গাপুরের যোগাযোগ ও তথ্যমন্ত্রী ড. ইয়াকুব ইব্রাহিমের সঙ্গে বৈঠক হয়েছে। তিনি সিংগাপুরের বিনিয়োগকারীদের বাংলাদেশে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিখাতে বিনিয়োগে উদ্বুদ্ধ করার বিষয়ে আশ্বাস দিয়েছেন।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ফয়জুর রহমান চৌধুরী, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন- বিটিআরসি’র ভাইস চেয়ারম্যান আহসান হাবিব খান, সিস্টেম অ্যান্ড সার্ভিসেস ডিভিশনের ডিরেক্টর জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল মো. এমদাদ উল বারী, বায়লাদোশ সাবমেরিন কেবল কোম্পানি- বিএসসিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার হোসেনসহ কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

Bangladesh Journalist Institiute

About Bangladesh Journalist Institiute -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :

Popular Posts

আমার সম্পর্কে

আমার ফটো
আমি চাই মানুষের মতো মানুষ বাচুঁক সবে, আমি চাই নুন-ভাত হলেও পাক সবাই সমান ভাবে...

Followers