Click for time

বুধবার, ২০ জানুয়ারি, ২০১৬

Bangladesh Journalist Institiute

 ২৫০টি টিভি চ্যানেল নিয়ে বেঙ্গল ডিজিটালের যাত্রা শুরু


জসিম উদ্দিন রাজা : দর্শকদের সর্বোচ্চ বিনোদন নিশ্চিত করতে ২৫০টিরও বেশি স্যাটেলাইট টিভি চ্যানেল নিয়ে যাত্রা শুরু করলো বেঙ্গল ডিজিটাল সার্ভিস (টেলিভিশন ক্যাবল ওপারেটর)। যেখানে সবগুলো চ্যানেলই
দেখা যাবে এইচডি কোয়ালিটিতে।

 মঙ্গলবার সন্ধ্যায় হোটেল সোনারগাঁয়ে বেঙ্গল কমিউনিকেশন লিমিটেড আয়োজিত এ সেবা প্রতিষ্ঠানের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, সেট টপ বক্স ব্যবহার করে চ্যানেল দেখানো হলে দেশে পাইরেসি বন্ধ হবে সরকারের রাজস্ব বাড়বে এবং এটি হবে ডিজিটাল হওয়ার পথে আরো একটি অগ্রযাত্রা। এটি তথ্যপ্রযুক্তি খাতকে আরো সমৃদ্ধ করবে।


বিশেষ অতিথির বক্তব্যে তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, বেঙ্গলের এ সেবার মধ্য দিয়ে ইন্টারনেট, ভিডিও ও টিভি চ্যানেলে সারা বিশ্বের যোগাযোগ ও বিনোদনের দ্বার উন্মুক্ত হবে।

সেট টপ বক্স (এসটিবি) নামের এক ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে স্যাটেলাইট টিভি চ্যানেল দেখার সুযোগ করে দেবে কোম্পানিটি। এর ফলে সরকারের রাজস্ব আদায় বাড়বে বলেও জানান কোম্পানিটির চেয়ারম্যান মো. আবুল খায়ের।

আবুল খায়ের বলেন, মানুষের মানসিকতা পরিবর্তনে টেলিভিশন একটি বড় ফ্যাক্ট। আমাদের দেশে এখন অসংখ্য মানুষ টিভি দেখে। গ্রাহকরা যে পরিমাণে ক্যাবল অপারেটরদের লাইন ব্যবহার করে, সরকার সে পরিমাণ রাজস্ব পায় না। আবার গ্রাহকরা অ্যানালগ পদ্ধতির কারণে টিভির এইচডি সুবিধাও ভোগ করতে পারেন না।

তিনি বলেন,আমরা যেটা শুরু করলাম এতে করে প্রথম বছরেই সরকার ৫০-৬০ কোটি টাকার রাজস্ব আদায় করতে পারবে। আবার মানুষ পুরো এইচডি সুবিধায় টিভি দেখতে পারবে। মজার বিষয় এটাই যে, যার যার ক্রয়ক্ষমতার মধ্য থেকে যতটুকু সম্ভব ততটুকু নিয়েই একটা করে প্যাকেজ করতে পারবে গ্রাহকরা।

অনুষ্ঠানে জানানো হয়,বেঙ্গল ডিজিটালে গ্রাহকরা অনেক চ্যানেল সুবিধা, হাই ডেফিনেশন চ্যানেল, ডলবি ডিজিটাল, গেমিং, ভিডিও অন ডিমান্ডসহ বেশ কিছু সুবিধা ভোগ করবেন। এখান থেকে দর্শকরা তাদের পছন্দ এবং স্বক্ষমতা অনুযায়ী চ্যানেলগুলো নিয়ে প্যাকেজ কিনতে পারবেন। মাসিক সর্বনিম্ন ৩৫০ টাকায় প্যাকেজ সুবিধা পাবে দর্শকরা।

Bangladesh Journalist Institiute

About Bangladesh Journalist Institiute -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :

Popular Posts

আমার সম্পর্কে

আমার ফটো
আমি চাই মানুষের মতো মানুষ বাচুঁক সবে, আমি চাই নুন-ভাত হলেও পাক সবাই সমান ভাবে...

Followers