বগুড়ায় ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের শীতবস্ত্র বিতরণ
জসিম উদ্দিন রাজা : বগুড়া ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে শীতার্ত হতদরিদ্র শিশুদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে বগুড়া প্রেসক্লাবের সামনে আয়োজিত শীতবস্ত্র বিতরণে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা।
এ সময় প্রেসক্লাবের সভাপতি যাহেদুর রহমান যাদু, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ঠাণ্ডা আজাদ, সদস্য আব্দুস সালাম, বজলুর রশীদ সুইট, সঙ্গীত রায় বাপ্পী, সাইফুল ইসলাম, কাওছার উল্লাহ আরিফ, আবু সাঈদ হেলালসহ অন্যরা উপস্থিত ছিলেন।
