Click for time

শনিবার, ২৩ জানুয়ারি, ২০১৬

Bangladesh Journalist Institiute

চীনে আকাশ ছোঁয়া কাচের সেতু

পায়ের নীচের স্বচ্ছ কাচ দিয়ে তৈরি সেতু দিয়ে হাটলে মনে হবে বাতাসে হেটে বেড়াচ্ছেন

জসিম উদ্দিন রাজা : পায়ের নীচের স্বচ্ছ কাচ দিয়ে তৈরি সেতু দিয়ে হাটলে মনে হবে বাতাসে হেটে বেড়াচ্ছেন। চীনের পর্যটন কেন্দ্র হেনান এবং হুনান প্রদেশে কাচের তৈরি একটি সেতু নির্মাণ করা হয়েছে।

পায়ের নিচের স্বচ্ছ কাচের এই সেতু মাটি থেকে ১৮০ মিটার উঁচুতে ও
দৈর্ঘ্যে ৩০০ মিটার এই সেতুটি পর্যটকদের জন্য খুলে দেয়া হয়েছে গেল বছরের সেপ্টেম্বর থেকে। একই সঙ্গে ৮০০ মানুষের ভার নিতে পারে সেতুটি।

সেতুটি ইতিমধ্যে বেশ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। কাচের উপরে যোগ ব্যায়ামের প্রদর্শনী মানুষজনকে আরো টানছে।

প্রতিদিন শত শত দর্শনার্থী আসছেন এই সেতু দিয়ে এপার-ওপর হতে। তবে একেবারে স্বচ্ছ কাচের সেতু পার হতে ভয় কাজ করছে অনেকের মনে।

তেমনি একজন লি শু ঝেন বলেছেন, যখনি আপনি নিচের দিকে তাকাবেন তখন ভয়ে আপনি কুঁকড়ে যাবেন, আবার আশে পাশে তাকালে আপনি সেই ভয় দ্রুত ভুলে যাবেন এবং প্রাকৃতিক সৌন্দর্ষ্য উপভোগ করতে থাকবনে।

অন্য একজন বলেন, এটা অসাধারণ, মনে হবে আপনি বাতাসে হেটে বেড়াচ্ছেন”।

স্থানীয় কর্তৃপক্ষ বলছে এই সেতুটি দেখতে পলকা মনে হলেও এর নকশা করা হয়েছে এমন ভাবে যাতে করে ধমকা বাতাস এবং ভূমিকম্প প্রতিরোধ করতে পারে।

এই সেতুটির জনপ্রিয়তা দেখে পার্শ্ববর্তী দেশ তাইওয়ান ১৭৯ উচ্চতার একটি কাচের সেতু তৈরি করেছে।

Bangladesh Journalist Institiute

About Bangladesh Journalist Institiute -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :

Popular Posts

আমার সম্পর্কে

আমার ফটো
আমি চাই মানুষের মতো মানুষ বাচুঁক সবে, আমি চাই নুন-ভাত হলেও পাক সবাই সমান ভাবে...

Followers