Click for time

শনিবার, ২৩ জানুয়ারি, ২০১৬

Bangladesh Journalist Institiute


চলে গেলেন  বিশিষ্ট সাংবাদিক আলতাফ মাহমুদ


জসিম উদ্দিন রাজা: বিশিষ্ট সাংবাদিক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি আলতাফ মাহমুদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো.
আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার সকাল পৌনে ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিএফইউজের সাধারণ সম্পাদক ওমর ফারুক এসব তথ্য নিশ্চিত করেছেন।

গত ১৪ জানুয়ারি স্পাইনাল কডের সমস্যা, মাথার পেছনে ও ঘাড়ে ব্যথার কারণে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। তিনি নিউরোসার্জন অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার অধীনে হাসপাতালের ৩১১ নম্বর কেবিনে চিকিৎসাধীন ছিলেন। গত বৃহস্পতিবার তার মেরুদণ্ডে অস্ত্রোপচার করা হয়।

সত্তরের দশকে সাংবাদিকতা পেশায় আসেন আলতাফ মাহমুদ। বিভিন্ন টেলিভিশনের টক শোতেও তাকে দেখা গেছে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে।

এদিকে, শোক প্রকাশ ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, ইসলামিক জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইজাব)-এর চেয়ারম্যান এম এম মিজানুর রহমান ও বাংলাদেশ সাংবাদিক ইনস্টিটিউট এর প্রতিষ্ঠাতা জসিম উদ্দিন রাজা।

Bangladesh Journalist Institiute

About Bangladesh Journalist Institiute -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :

Popular Posts

আমার সম্পর্কে

আমার ফটো
আমি চাই মানুষের মতো মানুষ বাচুঁক সবে, আমি চাই নুন-ভাত হলেও পাক সবাই সমান ভাবে...

Followers