Click for time

বুধবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৬

Bangladesh Journalist Institiute

এসএ গেমসে কারাতে না থাকাটা বড়ই কষ্টের



জসিম উদ্দিন রাজা : ৫ ফেব্রুয়ারি পর্দা উঠছে ১২তম এসএ গেমস-২০১৬। ভারতের গৌহাটি ও শিলং শহরে ২৩টি ডিসিপ্লিনের খেলা চলবে আগামী
১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের গেমসে মোট ২৩টি ডিসিপ্লিনের মধ্যে বাংলাদেশ অংশগ্রহণ করছে ২২টিতে।

ডিসিপ্লিনগুলো হলো : আরচারি, অ্যাথলেটিক্স, বক্সিং, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, কাবাডি, শুটিং, সুইমিং, ভলিবল, তায়কোয়ানদো, ভারোত্তোলন, কুস্তি, সাইক্লিং, বাস্কেটবল, হ্যান্ডবল, ফুটবল, জুডো, টেনিস, হকি, খো খো, উশু ও স্কোয়াশ।

নেই শুধু কারাতে! অথচ গত ২০১০ সালে বাংলাদেশে অনুষ্ঠিত ১১তম ঢাকা এসএ গেমসে বাংলাদেশ মোট ১৮টি স্বর্ণ পদক পেয়েছিলো। এই ১৮টি গোল্ডের মধ্যে ৪টি স্বর্ণ এসেছিলো কারাতে থেকে।

শুধু তাই নয় ৪টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জসহ মোট ৮টি পদক পেয়ে বাংলাদেশ সাউথ এশিয়ান গেমসে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিলো। সেবার কারাতে ইভেন্টে বাংলাদেশ প্রথম, দ্বিতীয় হয়েছিলো নেপাল এবং এবারের গেমস আয়োজক ভারত হয়েছিলো তৃতীয়।

বাংলাদেশে অনুষ্ঠিত ১১তম এসএ গেমসে কারাতে ইভেন্টে অংশ নিয়েছিলো নেপাল, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা ও স্বাগতিক বাংলাদেশসহ মোট ছয়টি দল। অংশ নেয়নি ভুটান ও মালদ্বীপ।

বুধবার থেকে গেমসে অংশগ্রহণের জন্য ভারতে রওনা হয়েছে বাংলাদেশ দলের বেশ কিছু  ডিসিপ্লিনের দল। চোখের সামনে ভারতে খেলতে যাচ্ছে বিভিন্ন ইভেন্টের খেলোয়াড়রা, সাথে যাচ্ছেন কোচ, ম্যানেজার ও দলীয় কর্মকর্তারা। যা দেখে মর্মাহত বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক শেখ আলী আহসান বাদল ও কারাতে খেলোয়াড়রা। 

আসলে ভারতে কারাতে ফেডারেশন ও নতুন অনুমোন পাওয়া কারাতে অ্যাসোসিয়েশন এই দুই প্রতিষ্ঠানের দ্বন্দ্বের জেরে গেমসে ঠাই হয়নি কারাতে ইভেন্টের! মূলত আইনি জটিলতার কাছে হেরেছে কারাতে। ফলে গেমসে ঠাই মেলেনি আকর্ষণীয় কারাতে ডিসিপ্লিনের।

এবারের গেমসে কারাতে ইভেন্ট না থাকা প্রসঙ্গে বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক শেখ আলী আহসান বাদল বলেন, ‘গেমসে বাংলাদেশ থেকে ২২টি ডিসিপ্লিনে অংশ নেয়ার জন্য দল যাচ্ছে ভারতে। যাচ্ছে না কারাতে। এটি আমাদের কারাতের জন্য বড়ই দুঃখের বিষয়। গতবার আমরা ৪টি স্বর্ণ জিতে সাউথ এশিয়ান গেমসে কারাতে ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছিলাম। এবারও অর্জিত পদক ধরে রেখে আরও ভালো করতে পারতাম বলে আমার বিশ্বাস। কারাতে গেমসে না থাকার জন্য আমাদের সবার মন অল্প খারাপ না, খুবই খারাপ। ভারতীয় কারাতে ফেডারেশনের মামলাসহ নানা কারণে আয়োজকরা গেমসে কারাতে ইভেন্ট রাখেননি। তারাও বঞ্চিত আমরাও বঞ্চিত হলাম। এখন মন খারাপ করে আর লাভ কি। বাস্তবতা নামতে হচ্ছে। কারাতে ছাড়াই গেমসে বাংলাদেশ দল ভালো করবে আশা করি। বাংলাদেশের জন্য কারাতে ফেডারেশন ও আমার পক্ষ থেকে শুভকামনা রইলো।

Bangladesh Journalist Institiute

About Bangladesh Journalist Institiute -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :

Popular Posts

আমার সম্পর্কে

আমার ফটো
আমি চাই মানুষের মতো মানুষ বাচুঁক সবে, আমি চাই নুন-ভাত হলেও পাক সবাই সমান ভাবে...

Followers