Click for time

বুধবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৬

Bangladesh Journalist Institiute

চেহারা পাল্টিয়েছেন যে জনপ্রিয় ৫ তারকা

জসিম উদ্দিন রাজা : চেহারা নয় মেধার কারনে মানুষ সাধারণ থেকে অনন্য হয়ে উঠেন। পৃথিবীব্যাপী তার কর্মের মাধ্যমেই সমাদৃত হয়। তবে চেহারার মূল্যায়নও ফেলনা নয়
। সাম্প্রতিক সময়ে বেশ কিছু মেধাবী মানুষদেরও দেখা গেছে, তারা তাদের চেহারা নিয়ে শঙ্কিত।



তাই তারা শরণাপন্ন হয়েছেন আধুনিক প্রযুক্তির। প্লাস্টিক সার্জারির মাধ্যমে নিজের চেহারার পরিবর্তন ঘটিয়েছেন। পরবর্তীতে জনপ্রিয়তার আসনেও অধিষ্ঠিত হয়েছেন। প্লাস্টিক সার্জারির পর বিপুল জনপ্রিয়তা পাওয়া এমন পাঁচ বিখ্যাত তারকাদের নিয়ে আজকের এ আয়োজন।

মাইকেল জ্যাকশন : আমেরিকান পপ জ্ঞানের রাজা হলেন মাইকেল
জ্যাকশান। তবে কৃষ্ণাঙ্গ হওয়ায় ছেলেবেলা থেকেই চেহারার প্রতি প্রবল
আক্ষেপ ছিল তার। তাই শুধু মুখ নয়, সমগ্র শরীরের অঙ্গই বদলে ফেলেছিলেন মাইকেল।
বিশেষত তিনি তার নাকের গঠন পর্যন্ত বদলে ফেলেন। এরপর থেকে আরো বেশি মানুষের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠে মাইকেল জ্যাকশন। পান
বিশ্বজোড়া খ্যাতি এবং তুমুল জনপ্রিয়তা। মাইকেল জ্যাকশান নিজের চেহারার রঙ এবং নাকের গঠন বদলাতে খরচ করেছিলেন প্রায় এক
মিলিয়ন মার্কিন ডলার।

ডলি পার্টন : ডলি পার্টনের সম্পূর্ণ নাম ডলি রেবেকা পার্টন ডিন।আমেরিকান এই সঙ্গীতশিল্পী গানকে পুজি করেই দুনিয়াব্যাপী বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। তবে সত্তর বয়সী এই তারকা এখনো পর্যন্ত তার চেহারায় ধরে রেখেছেন যৌবনের আমেজ।
 আর এর নেপথ্যে রয়েছে প্লাস্টিক সার্জারি । বেশকিছু বছর আগে তিনি বদলে ফেলেছিলেন নিজের চেহারার আদল। তবে প্লাস্টিক সার্জারির পরই বেশি জনপ্রিয় হয়েছিলেন ডলি। আর এজন্য তাকে গুনতে হয়েছিল ২৩ হাজার মার্কিন ডলার।


কিম কারদেশিয়ান : মিডিয়ার অন্যতম আলোচিত মডেল কিম কারদেশিয়ান। আমেরিকান এই মডেল শুধু তার গুণে নয়, রূপ দিয়েও বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি।
তবে সম্পদশালী এই তারকা তার শরীর প্লাস্টিক সার্জারির পর থেকেই জনপ্রিয়তার তুঙ্গে রয়েছেন। আর এ জন্য তাকে মোট সম্পদ ৮৫ মিলিয়ন মার্কিন ডলার থেকে খরচ করতে হয়েছে ১৬ হাজার ৫ শত মিলিয়ন মার্কিন ডলার।

লিল কিম : লিল কিমের পুরো নাম কেম্বারলি ডেনিস জোনস। র‌্যাপার হিসেবে আত্মপ্রকাশ করার আগেই নিজের নাম বদলেছিলেন লিল। আর আমেরিকান হিপ-হপ জগতে কুইন বি নামেও বেশ সমাদৃত লিল।
১৯৯৪ সালে লিলের ক্যারিয়ার শুরু হলেও প্রথমে তত বেশি সমাদৃত হননি তিনি। তবে কয়েক বছর পর চেহারা এবং শরীরের বেশ কিছু অংশ প্লাস্টিক সার্জারি করিয়ে এরপর নিজের গানের মডেল নিজেই হওয়া শুরু করেন। এবং অল্প সময়েই বিপুল জনপ্রিয়তা পান। তবে প্লাস্টিক সার্জারি করাতে লিলের


 



নিকি মিনাজ : নিকি মিনাজের আসল নাম অনিকা তানিয়া মেরাজ। তবে পপ সংগীতে ক্যারিয়ার শুরু করার প্রথম থেকেই তিনি নিকি মিনাজ নামে পরিচিত। পপ গানের শ্রোতাদের কাছে চলতি সময়ের অন্যতম প্রধান জনপ্রিয় এই শিল্পী আর নিজের গানগুলোতে নিজেই মডেল হিসেবে কাজ করে অতি জনপ্রিয়তা অর্জন করেছেন।
জনপ্রিয় এই র‌্যাপার পপ গানে আলাদা স্টাইল তৈরি করেও প্রতিভার সাক্ষর রেখেছেন। তবে মডেল হিসেবে নিকি সব চেয়ে সমাদৃত হন, যখন থেকে তিনি প্লাস্টিক সার্জারির মাধ্যমে তার তার শরীরের বেশ কিছু অঙ্গ বদলে ফেলেন। এ জন্য তাকে গুনতে হয়েছিল প্রায় সাড়ে ১১ হাজার মার্কিন ডলার।  

প্রায় বিশ হাজার মার্কিন ডলার খরচ হয়েছিল।


Bangladesh Journalist Institiute

About Bangladesh Journalist Institiute -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :

Popular Posts

আমার সম্পর্কে

আমার ফটো
আমি চাই মানুষের মতো মানুষ বাচুঁক সবে, আমি চাই নুন-ভাত হলেও পাক সবাই সমান ভাবে...

Followers