Click for time

রবিবার, ১৭ জানুয়ারি, ২০১৬

Bangladesh Journalist Institiute

 বাজারে আসছে 'চট্টগ্রাম প্রতিদিন'




জসিম উদ্দিন রাজা : দেশে বিকাশমান গণতন্ত্রের উন্নয়ন আর স্বাধীন ও মুক্তবুদ্ধির চর্চার অঙ্গীকারে এবং আজকের চট্টগ্রাম আগামীর বাংলাদেশ এমন স্লোগানে শিগগিরই বাজারে আসছে "চট্টগ্রাম প্রতিদিন" নামের নতুন দৈনিক পত্রিকা। এরই মধ্যে চট্টগ্রাম নগরীর সংবাদপত্র
পাড়া খ্যাত জামালখান রোডে সানমার প্রিন্স গার্ডেনে নেওয়া হয়েছে আধুনিক প্রযুক্তির দৃষ্টিনন্দন অফিস।

পুরোপুরি তারুণ্য ও প্রযুক্তি নির্ভর এই দৈনিকে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যে পত্রিকাটির মাস্টহেড উন্মোচন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন সিকদার।

দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের মুখ্য সম্পাদক পদে রয়েছেন বাংলাদেশ টেলিভিশনের অনুসন্ধানী অনুষ্ঠান ‘পরিপ্রেক্ষিত’ খ্যাত সিনিয়র সাংবাদিক সৈয়দ বোরহান কবীর এবং উপদেষ্টা সম্পাদক হিসেবে রয়েছেন চট্টগ্রাম প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি আলী আব্বাস। এ ছাড়া সম্পাদক হিসেবে যোগ দান করেছেন চট্টগ্রাম টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও চট্টগ্রাম প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক গোলাম মাওলা মুরাদ।

দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের প্রকাশক ও গণমাধ্যমকর্মী আয়ান শর্মা জানান, চট্টগ্রাম প্রতিদিন হবে জনগণের কাগজ। জনগণের স্বার্থই আমাদের এজেন্ডা। জনগণের এজেন্ডাকে আমরা সামনে আনতে চাই। চট্টগ্রাম প্রতিদিন সমাজ উন্নয়নের আন্দোলনে ভূমিকা রাখতে চায়। আমরা আধিপত্য চাই না। ভালো কাজকে এগিয়ে নিতে চাই। সৃজনশীলতায় আমরা সবিশেষ গুরুত্ব দিতে চাই। সবার মাঝে ছড়িয়ে দিতে চাই সৃজনশীলতাকে। যথার্থ অর্থে উৎসাহী, উদ্যমী, উদ্যোগী সৃজন প্রতিভাকে খুঁজে বের করতে চায় দৈনিক চট্টগ্রাম প্রতিদিন।

তিনি বলেন, ব্যতিক্রমী ধারার এ নতুন কাগজটি প্রচলিত ধারার বৃত্ত ভাঙার দলে যোগ দিতে সচেষ্ট থাকবে। তাই খবরকে গুরুত্ব দিয়ে পুরোপুরি নতুনধারার এই দৈনিকে থাকছে না আলাদা কোনো সম্পাদকীয়, উপ সম্পাদকীয় কিংবা সাহিত্য পাতা। গুরুত্ব বিবেচনায় সম্পাদকীয়, উপ সম্পাদকীয়, কবিতাসহ সাহিত্য বিষয়ক লেখাসহ স্বাস্থ্যখাত এবং আইটি বিষয়ক লেখাকে প্রথম কিংবা শেষ পাতায় প্রকাশ করা হবে। প্রেস বিজ্ঞপ্তি প্রকাশেও থাকছে নতুনত্ব।  

আয়ান শর্মা এর আগে দৈনিক আমাদের সময়, দৈনিক বর্তমান, দৈনিক আমাদের অর্থনীতি, মাইটিভি, মোহনা টেলিভিশন, এশিয়ান টেলিভিশনসহ বেশ কিছু গণমাধ্যমে চট্টগ্রাম ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিনিধি পদে কাজ করেছেন।



Bangladesh Journalist Institiute

About Bangladesh Journalist Institiute -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :

Popular Posts

আমার সম্পর্কে

আমার ফটো
আমি চাই মানুষের মতো মানুষ বাচুঁক সবে, আমি চাই নুন-ভাত হলেও পাক সবাই সমান ভাবে...

Followers