Click for time

রবিবার, ১৭ জানুয়ারি, ২০১৬

Bangladesh Journalist Institiute

ফ্রিল্যান্সারদের সেবা দিতে যাত্রা শুরু করল ‘ট্রান্সপে’

জসিম উদ্দিন রাজা : আন্তর্জাতিকভাবে শীর্ষ অনলাইন পেমেন্ট সেবা ‘ট্রান্সপে’ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে যাত্রা শুরু করেছে। গ্লোবাল অর্থ লেনদেন এবং ক্রস বর্ডার পেমেন্ট প্রতিষ্ঠান ট্রান্সফার্স্টের একটি পণ্য ট্রান্সপে। বাংলাদেশের এগিয়ে চলা ডিজিটাল অর্থনীতির অগ্রগতির সঙ্গে সহযোগিতায় এগিয়ে আসতে সম্প্রতি ঢাকায় বিভিন্ন ব্যাংকের সঙ্গে এক অনুষ্ঠানে মিলিত হয়েছেন ট্রান্সপে’র প্রধান নির্বাহী কর্মকর্তা সামিষ কুমার।
অনুষ্ঠানে সামিষ কুমার বলেন, ট্রান্সপে আন্তর্জাতিকভাবেই পেমেন্ট পদ্ধতি সেবার মধ্যে শীর্ষে রয়েছে। বিশেষ করে গ্লোবাল মার্কেটপ্লেস এবং ফ্রিল্যান্সারদের অর্জিত অর্থ সহজে প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করতে বিশেষ সহায়তা
করতে পারে ট্রান্সপে। বাংলাদেশি ফ্রিল্যান্সারদের জন্য শক্তিশালী পেমেন্ট সেবা নিশ্চিত করবে ট্রান্সপে।

তিনি আরো বলেন, বাংলাদেশি ফ্রিল্যান্সাররা যাতে দেশের ৬০টি স্থানীয় বাংলাদেশি ব্যাংক থেকে নিজের কাজের অর্থ সরাসরি তুলতে পারেন তার সম্পূর্ণ ব্যবস্থা আছে ট্রান্সপে সেবায়।

বাংলাদেশের মেধাবী ফ্রিল্যান্সারদের প্রশংসা করে সামিষ কুমার বলেন, ইল্যান্স-ওডেস্ক অনলাইন ওয়ার্ক রিপোর্টের তথ্য অনুযায়ী বাংলাদেশ আন্তর্জাতিকভাবে ফ্রিল্যান্সিংয়ে শীর্ষ দশ দেশের মধ্যে একটি। এ দেশে প্রায় পাঁচ লাখ ৫০ হাজার ফ্রিল্যান্সার কাজ করছেন অ্যাফেলিয়েট মার্কেটিং, ওয়েব ডেভলপারস, গ্রাফিকস ডিজাইন, লেখালেখি ইত্যাদি। বাংলাদেশি ফ্রিল্যান্সাররা বিভিন্ন ধরনের ব্যবসায়িক সেবা দিচ্ছে সারাবিশ্বে ফ্রিল্যান্স প্লাটফর্মের মাধ্যমে। আর তার বিনিময়ে অর্জিত অর্থ নিরাপদে, দ্রুত এবং কম খরচে তাদের হাতের নাগালে পৌঁছে দিতে সব ধরনের সেবা দেবে ট্রান্সপে।

এর আগে সামিষ কুমার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বিশ্বব্যাপী ক্রমবর্ধমান ডিজিটাল অর্থনীতির ভূমিকা নিয়ে এক মতবিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক অনুষ্ঠানে সাম্প্রতিক বছরগুলোতে ডিজিটাল বাংলাদেশ গঠনে ফ্রিল্যান্সাররা যে উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছেন সে বিষয় নিয়ে আলোচনা করেন।

ক্রসবর্ডার ভিত্তিক এ পেমেন্ট সেবা ইতিমধ্যে বাংলাদেশি ফ্রিল্যান্সাররা ব্যবহার করতে শুরু করেছেন উল্লেখ করে সামিশ কুমার জানান, বাংলাদেশি ফ্রিল্যান্সারদের কথা মাথায় রেখে ট্রান্সপের সেবাকে আরো ব্যবহার উপযোগী, দ্রুততর ও সাশ্রয়ী করার কাজ চলছে। বাংলাদেশের ডিজিটাল জোয়ারে ট্রান্সপে এমন ভূমিকা রাখতে পারছে বলে নিজেদের গর্বিত হওয়ার কথাও জানান তিনি।

রাজধানীর রেডিসন ব্লু হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ট্রান্সফাস্টের এশিয়া, আফ্রিকা এবং ইউরোপ অঞ্চলের পরিচালক সামির বিদ্যাৎ, ট্রান্সপে বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার নাবিলা খুরশিদসহ বিভিন্ন ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এর আগে সামিষ কুমার বাংলাদেশের বিভিন্ন ব্যাংক সহযোগীদের সঙ্গে অনলাইন মেধাবী কর্মীদের অবস্থা, বাংলাদেশের অর্থনীতিতে কিভাবে এ মেধাবীরা অবদান রাখছেন এবং বিশ্বব্যাপী পেমেন্টের সহজ পদ্ধতির বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।

ট্রান্সপের কান্ট্রি ম্যানেজার নাবিলা খুরশিদ বলেন, বাংলাদেশ ফ্রিল্যান্সিংয়ের অন্যতম বাজার হওয়ায় ডেডিকেটেড অপারেশন এবং গ্রাহকসেবা নিশ্চিত করতে দক্ষ সাপোর্ট টিম ফ্রিল্যান্সারদের যেকোনো ধরনের সেবা দিতে পাশে থাকবে।

উল্লেখ্য, ট্রান্সপের মাধ্যমে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যায়। যেকোনো ফ্রিল্যান্সার অথবা প্রতিষ্ঠান যাদের বাংলাদেশের বাইরে থেকে টাকা আসে তারা ট্রান্সপের ওয়েবসাইটে গিয়ে বিনা মূল্যে নিবন্ধন করতে পারেন। বিস্তারিত: www.transpay.global।

Bangladesh Journalist Institiute

About Bangladesh Journalist Institiute -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :

Popular Posts

আমার সম্পর্কে

আমার ফটো
আমি চাই মানুষের মতো মানুষ বাচুঁক সবে, আমি চাই নুন-ভাত হলেও পাক সবাই সমান ভাবে...

Followers