Click for time

সোমবার, ২৫ জানুয়ারি, ২০১৬

Bangladesh Journalist Institiute


আপনার শিশুর রঙ বাহারি শীত পোশাক



জসিম উদ্দিন রাজা :
কুয়াশাচ্ছন্ন হিমেল হাওয়া জানান দিচ্ছে পৌষের আগমন। তাই শিশুদের
জ্যাকেট, ওভারকোট, কার্ডিগান এবং উল ও ক্যাশমেয়ার সোয়েটার বেশ চলছে। এ ছাড়া জিন্সের প্যান্ট, সুতির প্যান্টও কিনছেন অনেকে। লাল, নীল, হলুদ, গোলাপি রঙের পাশাপাশি সাদা রঙের সোয়েটারও শিশুরা পছন্দ করছে। শিশুদের শীতের কাপড় কিনতে চলে যেতে পারেন দেশীয় ফ্যাশন হাউসগুলোতে। এছাড়া নিউমার্কেট, গাউসিয়া এবং গুলশান, বনানীর বিভিন্ন দোকানে পাওয়া যাচ্ছে এসব শীতের পোশাক।

শহরে শীতের স্পর্শ আলতো হলেও গ্রামে কিন্তু জেঁকে বসেছে। তাইতো সবার শীত আয়োজনে চলছে বেশ তোড়জোড়। বিশেষ করে সোনামণিদের শীত পোশাক নিয়ে বাবা মায়ের নানান চিন্তা। কারণ শীতে সুরক্ষায় বাচ্চাদের সারাদিন ঘরে বন্দী করে রাখা যায় না। শীতবুড়িকে বাচ্চারা ভয়ও পায় না। শীতের ভেতরে তারা খেলবে, দৌড়াবে। কিন্তু ঠাণ্ডা লাগিয়ে বসলে যত অশান্তি ভোগ মা-বাবাকেই করতে হয়। তাইতো বাইরে ঘোরাফেরা বা খেলার সময় তাদের পরণে থাকা চাই উপযুক্ত পোশাক। আর সে ব্যবস্থা হয় নজরকাড়া রঙ বাহারি শীত পোশাকে।

হঠাৎ করেই লোকালয়ে ঢুঁকে পড়েছে শীতের বুড়ি। সোনামণিদের জন্য এখন চাই ভারি শীত পোশাক। অনেকেই হয়তো আরও আগে শীত পোশাক কিনে নিয়েছেন। শীত জেঁকে বসার সঙ্গে সঙ্গে অনেক বাবা-মা আবারও তাদের বাচ্চার জন্য শীতপোশাক কিনছেন। শীত আগমন উপলক্ষ্যে বিভিন্ন ফ্যাশন হাউস ও শপিং মলে বাচ্চাদের জন্য রয়েছে নানা আয়োজন। পছন্দের রঙ, ডিজাইন ও মোটিফে সাজানো আছে শিশুর শীতের পোশাক। মেয়ে শিশুদের শীতের পোশাকগুলো করা হয়েছে শৈল্পিকভাবে। ফুল, লতাপাতা, প্রাণিজগৎ ও তারার মোটিফগুলো সোয়েটার, জ্যাকেট বা জিন্সে যোগ করেছে ভিন্ন মাত্রা। নবজাতক শিশু থেকে শুরু করে সব মেয়েশিশুর শীতপোশাকেই আনন্দের ছোঁয়া আনার চেষ্টা করা হয়েছে।

শিশুরা একটু রঙিন পোশাক বেশি পছন্দ করে। তাই ডেনিমের প্যান্টগুলোয় এবার লাল রঙ যোগ করা হয়েছে। নবজাতকদের জন্য রয়েছে বেবিকিপার। এগুলো পায়ের তালু থেকে মাথা পর্যন্ত উষ্ণ রাখবে শিশুকে।

শীতের পোশাকগুলো সাধারণত পরিহিত জামা-কাপড়কে ঢেকে দেয়। তাই সোয়েটার হতে হবে রঙিন, যাতে শিশুরা পরলে সুন্দর দেখায়। এ দিকটি মাথায় রেখে মেয়েদের ফতুয়া ও ফ্রকে যোগ করা হয়েছে হুডি আর থ্রি-কোয়ার্টার প্যান্টের বদলে ফুলপ্যান্ট।

শিশুদের শীতের পোশাকের কাপড় সুতি হলে পরতে আরামদায়ক হয়। তাই শিশুদের বেশির ভাগ শীতের পোশাক করা হয়েছে সুতির ওপর। রয়েছে ডেনিমের প্যান্ট আর উলের সোয়েটার। এছাড়া চামড়ার জ্যাকেটও কিনতে পারেন। শিশুদের উল ও চামড়ার শীতের পোশাক কিনতে যেতে পারেন বিভিন্ন শপিং মলে।

Bangladesh Journalist Institiute

About Bangladesh Journalist Institiute -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :

Popular Posts

আমার সম্পর্কে

আমার ফটো
আমি চাই মানুষের মতো মানুষ বাচুঁক সবে, আমি চাই নুন-ভাত হলেও পাক সবাই সমান ভাবে...

Followers