সাংবাদিককে মারধর হাজীর বিরানি কর্তৃপক্ষের
জসিম উদ্দিন রাজা : আন্তর্জাতিক বাণিজ্য মেলায় হাজীর বিরানির অতিরিক্ত দাম নিয়ে প্রতিবেদন করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন দুই গণমাধ্যমকর্মী। তারা হলেন মাইটিভির সিনিয়র রিপোর্টার ইউসুফ আলী এবং
ক্যামরাপারসন সাব্বির আহমেদ।
শুধু প্রতিবেদক ও ক্যামেরাপাসনদের উপর হামলা চালিয়ে ক্ষান্ত হয়নি হাজীর বিরানি কর্তৃপক্ষ। তারা মাইটিভির ক্যামেরা, লাইট মেশিন ভাংচুর করেছে। এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত মামলা হয়নি। মীমাংসা করার চেষ্টা চলছে।
মাইটিভির সিনিয়র রিপোর্টার ইউসুফ আলী বলেন, বাণিজ্য মেলায় অবস্থিত হাজীর বিরানি ১৫০ টাকার পণ্য ৩০০ টাকা বিক্রি করেছে। বিষয়টি নিয়ে প্রতিবেদন করতে গেলে তাদের উপর হাজীর বিরানি কর্তৃপক্ষ অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় ক্যামেরাপারসন আহত হয়েছে। তারা ক্যামেরা ও লাইট মেশিন ভাংচুর করেছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
হাজীর বিরানি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে দায়িত্বশীল কাউকে খুজে পাওয়া যায়নি
মেলার আয়োজক কর্তৃপক্ষ রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সচিব মো. ইউসুফ আলী বলেন, ঘটনাটি সম্পর্ক তারা খোজ নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছেন।
