Click for time

রবিবার, ২৪ জানুয়ারি, ২০১৬

Bangladesh Journalist Institiute


বিপদে জলপথে ডাক পড়ার সঙ্গে সঙ্গে হেলিকপ্টার



জসিম উদ্দিন রাজা
: সমুদ্রপথে চলাচলরত নৌযান ও জেলেদের সার্বিক নিরাপত্তায় বেসরকারি উদ্যোগে যাত্রা শুরু করেছে মেরিটাইম সার্চ অ্যান্ড রেসকিউ সোসাইটি। জরুরি প্রয়োজনে ডাক পড়ার সঙ্গে সঙ্গে  নিজস্ব হেলিকপ্টার, স্পিডবোট
ও জাহাজের মাধ্যমে তাদের কাছে প্রয়োজনীয় সেবা পৌঁছে যাবে। এছাড়া এ প্রকল্পে কাজ করার জন্য প্রশিক্ষিত ভলেন্টিয়ার টিম কাজ করবে।


সংগঠনটির উদ্যোক্তা ও পরিচালকদের একজন এমদাদুল হক জানান, বিশ্বের উন্নতদেশগুলোতে সমুদ্রপথের নিরাপত্তায় আধুনিক নিরাপত্তা সরঞ্জাম ও প্রযুক্তির ব্যাপক ব্যবহার থাকলেও বাংলাদেশে বেসরকারি উদ্যোগে আমরাই সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারের কার্যক্রমে হাত দিয়েছি। অস্ট্রেলিয়া, ফ্রান্স, যুক্তরাষ্ট্রের মতো জলপথের নিরাপত্তা বাড়াতে আমরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করবো। এতে করে নৌযানের নিরাপত্তা ও জলদস্যুদের আক্রমণে প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে উঠবে।

ব্যতিক্রমী এ উদ্যোগ সম্পর্কে এমদাদ জানান, এটা আমাদের একটি সেবামূলক প্রকল্প। সমুদ্রপথে চলাচলরত নৌযান ও জেলেদের জীবন সংগ্রাম সম্পর্কে আমরা কমবেশি সবাই জানি। তারা নানারকম প্রতিকূল পরিবেশ মোকাবেলা করে গভীর সমুদ্রে মাছ ধরতে যায়। অনেকসময় জলদস্যুর আক্রমনের শিকার হয়ে প্রাণ যায় অনেক জেলের। এছাড়া আধুনিক তথ্য প্রযুক্তির অভাবে তারা দুর্যোগের আগে সবসময় পূর্বাভাস পায় না। আমরা তাদের নিরাপত্তার জন্য কাজ করবো। ইতোমধ্যে সরকার আমাদের বেসরকারি উদ্যোগে কাজ শুরুর অনুমতি দিয়েছে।

প্রতিষ্ঠানটির কার্যক্রম সম্পর্কে এমদাদ জানান, আমরা নৌযানগুলোকে গভীর সমুদ্রে থেকে যোগাযোগের জন্য ডিভাইস দেবো। যেটা দিয়ে তারা জরুরি প্রয়োজনে সেবা নিতে পারবে। এছাড়া দুর্যোগ পূর্ববর্তী সময়ে তাদের কাছে বার্তা পাঠানো ও যোগাযোগের জন্য ডিভাইসটি ব্যবহার করা যাবে।

কোনো ধরনের বিপদের সম্মুখীন হলে গভীর সমুদ্রে চলাচলরত জাহাজ কিংবা ট্রলার থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা যাবে। এজন্য সমুদ্রের তীরবর্তী এলাকায় আমাদের বেশ কয়েকটি বেইজ ক্যাম্প থাকবে। তারা আবহাওয়ার পূর্বাভাসসহ জরুরি প্রয়োজনে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত থাকবে।

বেসরকারি উদ্যোগে এ ধরনের কার্যক্রম সম্পর্কে এমদাদ জানান, আমার জানামতে বেসরকারি উদ্যোগে এটাই প্রথম জেলেদের ও নৌযানের নিরাপত্তায় সেবামূলক প্রতিষ্ঠান। নৌবাহিনী ও কোস্ট গার্ডের পাশাপাশি আমরাও সমুদ্রে চলাচলরত নৌযানের নিরাপত্তার জন্য কাজ করবো।

তরুণদের সম্পর্কে এমদাদ জানান, যে কোনো পেশায় থেকে মানুষ সফল হতে পারে। এজন্য কাজের প্রতি আন্তরিক হতে হবে। নিজের ভেতরকার গুণ ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে যে কেউ সফল হতে পারে।

Bangladesh Journalist Institiute

About Bangladesh Journalist Institiute -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :

Popular Posts

আমার সম্পর্কে

আমার ফটো
আমি চাই মানুষের মতো মানুষ বাচুঁক সবে, আমি চাই নুন-ভাত হলেও পাক সবাই সমান ভাবে...

Followers