যেকোনো ভাষা শিখুন ইন্টারনেটে বিনা মূল্যে
জসিম উদ্দিন রাজা : ডুওলিংগো হচ্ছে অনলাইনে ভাষা শেখার ওয়েবসাইট। অ্যান্ড্রয়েডের পাশাপাশি আইওএস প্লাটফর্মের জন্য রয়েছে আলাদা অ্যাপ্লিকেশন। প্রতিদিন মাত্র পাঁচ মিনিট
ব্যয় করে আপনিও শিখতে পারেন নতুন কোনো ভাষা।
বর্তমানে ১৫টি ভাষা শেখা যাবে ডুওলিংগো ওয়েবসাইটের মাধ্যমে। প্রতিদিন লাখ লাখ মানুষ এ ওয়েবসাইটের মাধ্যমে নতুন নতুন ভাষা শেখার প্রতি উদ্বুদ্ধ হচ্ছে। এ ওয়েবসাইটির বিশেষ সুবিধা হচ্ছে এখান থেকে যেকোনো ভাষা শেখা যাবে একেবারে বিনা মূল্যে। ইংরেজি জানা থাকলে অন্য ভাষাগুলো শেখা সহজ হবে।
এখানে শেখা যাবে স্প্যানিশ, ফেঞ্জ, ইতালিয়ান, জার্মান, পর্তুগিজ, ডাচ, তার্কিশ, আইরিশ, সুইডিস, নরওয়েজিয়ান, ডেনিস, এসপারেনটো, রাশিয়ান, ইউক্রেনিয়ান ও পলিশ ভাষা।
ঘরে বসে নতুন কোনো ভাষা শিখতে চাইলে ভিজিট করুন এই লিংকে www.duolingo.com।
