Click for time

বুধবার, ২০ জানুয়ারি, ২০১৬

Bangladesh Journalist Institiute

এই প্রথম পরীমনি সরাসরি দর্শকদের নাচ দেখাবেন


জসিম উদ্দিন রাজা : ঢাকাই চলচ্চিত্রের গ্ল্যামার কন্যা পরীমনি। ইতোমধ্যেই পর্দায় তার অভিনয় ও নাচ দেখে মুগ্ধ হয়েছেন অসংখ্য দর্শক। এবার পর্দায় নয়। সরাসরি দর্শকদের নাচ দেখাবেন
তিনি। আগামীকাল ২১ জানুয়ারি, আরটিভির লাক্স স্টার অ্যাওয়ার্ড ২০১৫-এর জমকালো আসর বসতে যাচ্ছে। এ অনুষ্ঠানে নাচ পরিবেশন করবেন পরীমনি।

প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ’র স্মরণে এ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে রাখা হয়েছে বিশেষ আয়োজন। এতে ‘অন্তরে অন্তরে’ সিনেমার কালতো ছিলাম ভালো, আজ আমার কি হলো. শিরোনামের জনপ্রিয় এ গানের সঙ্গে নাচবেন পরীমনি। এতে পরীর বিপরীতে থাকবের টিভি অভিনেতা সজল। এর মাধ্যমে প্রথমবারের মতো লাইভ অনুষ্ঠানে নাচছেন পরীমনি।

এ প্রসঙ্গে চিত্রনায়িকা পরীমনি বলেন, এ পারফরমেন্সটির জন্য গতকাল থেকে রিহার্সেল করছি। গানটি আমার দারুণ পছন্দ। এবারই প্রথম লাইভ অনুষ্ঠানে সজল ভাইয়ার সঙ্গে কাজ করব। খুবই ভালো লাগছে। আশা করছি সবার ভালো লাগবে।

পরীমনি অভিনীত সিনেমা পুড়ে যায় মন আগামী ২৯ জানুয়ারি সারা দেশে মুক্তি পাবে। কত স্বপ্ন কত আশা, ধুমকেতু, আমার প্রেম আমার প্রিয়া, নদীর বুকে চাঁদ, আপন মানুষ, বুকের মাঝে প্রেমের আগুনসহ বেশকিছু সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন পরীমনি। মন জানে না মনের ঠিকানা, ইনোসেন্ট লাভসহ বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

Bangladesh Journalist Institiute

About Bangladesh Journalist Institiute -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :

Popular Posts

আমার সম্পর্কে

আমার ফটো
আমি চাই মানুষের মতো মানুষ বাচুঁক সবে, আমি চাই নুন-ভাত হলেও পাক সবাই সমান ভাবে...

Followers