‘বাহুবলী’র প্রভাস বিয়ে করবেন
জসিম উদ্দিন রাজা : ‘বাহুবলী’র তারকা প্রভাস বিয়ে করতে যাচ্ছেন। চলতি বছরের শেষের দিকে তিনি বিয়ে করবেন বলে
জানিয়েছেন তার চাচা ও জ্যেষ্ঠ তেলেগু অভিনেতা কৃষ্ণম রাজু।
কৃষ্ণম রাজু আইএএনএসকে বলেছেন, এবছরে সংক্রান্তি উত্সবে প্রভাস আমাকে কথা দিয়েছে যে চলতি বছরের শেষের দিকে বিয়ে করবে। ‘বাহুবলী ২’ এ শুটিং শেষ করে সে বিয়ের জন্য সময় নেবে। আমরা তার জন্য পাত্রী খুঁজছি।
৩৬ বছর বয়সী প্রভাস বর্তমানে ‘বাহুবলী: দ্য কনক্লুসন’র শুটিং নিয়ে ব্যস্ত আছেন। আগামী বছর ছবিটি মুক্তি পাবে।
