কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাব আয়োজিত বার্ষিক বনভোজন
জসিম উদ্দিন রাজা : গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বার্ষিক বনভোজন, ক্রীড়া ও
সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল থেকে দিনব্যাপী উপজেলার নাগরী ইউনিয়নের নগরভেলা এলাকার সরকার তোয়াব রিসোর্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বনভোজনে অংশগ্রহণ করেন কালীগঞ্জ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিক ও তাদের পরিবার এবং উপজেলা প্রশাসনের ব্যক্তিরা।
কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি আশরাফুল আলম আইয়ুব, সহ-সভাপতি ইব্রাহিম খন্দকার ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমানের অভ্যর্থনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুস্তাফিজুর রহমান, উপজেলা লেডিস ক্লাবের সভাপতি ও শিশু মেলা আইডিয়াল স্কুলের অধ্যক্ষ সোহেলী সুলতানা লিপি, শিল্পপতি মো. নাদিমুল ইসলাম, উলুখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম, বাংলাদেশ শিক্ষক সমিতি কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার দাস, সাংবাদিক মো. আল-আমিন দেওয়ান, মনিরুল ইসলাম ও আব্দুল গাফফার।
দিনব্যাপী অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে চলে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও ক্রীড়া প্রতিযোগিতা।
