জসিম উদ্দিন রাজা : দ্বিতীয় বারের মতো বাড়ল অনলাইন গণমাধ্যমের নিবন্ধনের সময়। আগামী ২৯
ফেব্রুয়ারি পর্যন্ত নিবন্ধন ফরম তথ্য অধিদফতরে জমা দেওয়া যাবে। রোববার রাতে সরকারি এক তথ্য বিবরণীতে এ সময় বৃদ্ধির কথা জানানো হয়েছে।
এতে জানানো হয়, অনলাইন গণমাধ্যমের সংশ্লিষ্ট সাংবাদিকদের অনুরোধে অনলাইন নিউজ প্রকাশনার নিবন্ধন ফরম ও প্রত্যয়নপত্র জমা দেওয়ার সময়সীমা আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত বর্ধিত করেছে সরকার। ফেব্রুয়ারির ২৯ তারিখ পর্যন্ত নিবন্ধন ফরম তথ্য অধিদফতরে জমা দেওয়া যাবে।
উল্লেখ্য, নিবন্ধন ফরম ও প্রত্যয়নপত্র তথ্য অধিদফতরে জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৩১ জানুয়ারি। এর আগেও একবার সময় বৃদ্ধি করা হয়েছিল।
