নওগাঁ জেলার পত্নীতলা উপজেলা শাখার জাতীয় সাংবাদিক সংস্থার অভিষেক জসিম উদ্দিন রাজা : জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ পরিষদে সদস্য ও নওগাঁ জেলার পত্নীতলা শাখার সভাপতি মোঃ শামিম হোসেন বলেছেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার একমাত্র সমাধান হচ্ছে সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়া। সকলে ঐক্যবদ্ধ থাকলে কেউ আর সাংবাদিকদের বিরোধীতা ও নির্যাতন করার সাহস পাবেনা।
শনিবার নওগাঁ জেলার পত্নীতলা উপজেলা শাখা জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথি হিসেবে জনাব মোঃ আব্দুর রউফ চৌধুরী বলেন, সাংবাদিকদের
ঐক্যের বাধা হচ্ছে মন মানসিকতার অভাব। ব্যক্তি স্বার্থ ত্যাগ করে, সমঝোতার মাধ্যমে ঐক্যবদ্ধ থাকার কথা বলেন এবং সাংবাদিক সাংগঠনিক বিষয়ে দিক নির্দেশনা প্রদান করা।
তিনি আরো বলেন, জাতীয় সাংবাদিক সংস্থা ১৯৮২ সালের ১২ই ফেব্রুয়ারি তারিখে দেশের সুনামধন্য প্রবীন সাংবাদিকদের নিয়ে এই সংগঠন গঠিত হয়। তার মধ্যে জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মুহাম্মদ আলতাফ হোসেন এর অকান্ত পরিশ্রমে সাংবাদিকদের পদমর্যাদা সংরক্ষণ ও পেশাগত মান উন্নয়নে প্রশিক্ষণ প্রদান-সহ দেশ-বিদেশী সাংবাদিকদের মধ্যে যোগাযোগ ব্যবস্থা সু-সম্পর্ক ও সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ায় হচ্ছে সাংবাদিক সংস্থার মূল লক্ষ্য।
পত্নীতলা উপজেলা শাখা কমিটির সভাপতি জামিল আহম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিশেষ অতিথি জনাব মোঃ আব্দুর রউফ চৌধুরী, জনাব নির্মল ঘোষ, জাতীয় সাংবাদিক সংস্থা নওগাঁ জেলা শাখার উপদেষ্টা জনাব মোঃ নুরু উদ্দীন, অধ্যক্ষ জনাব ডাঃ ফিরোজ্জামান, জনাব মোঃ মজিবর রহমান, জনাব মোঃ মিলটন উদ্দীন, অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জাতীয় সাংবাদিক সংস্থা, উপজেলা শাখার সাধারণ সম্পাদক জনাব মোঃ শরিফুল ইসলাম (বুলু), সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ তরিকুল ইসলাম, সাংবাদিক গোলাম রাব্বানী সহ কমিটির সকল সদস্যবৃন্দ ও এলাকার বিশিষ্ট সমাজসেবকগন।